স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪৫ এএম

অনলাইন সংস্করণ

#

ভোটগ্রহণ ঘিরে এলাকা ত্যাগে নিষেধাজ্ঞা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ৮১ ঘণ্টার জন্য নিজ নির্বাচনি এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে ১৩ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ইসি জানায়, নির্বাচন প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনি কার্যক্রমে যুক্ত ব্যক্তি, ইসির অনুমোদনপ্রাপ্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট এলাকার ভোটার ছাড়া অন্য কেউ ওই সময়ে নির্বাচনি এলাকায় অবস্থান করতে পারবেন না। এ সংক্রান্ত নির্দেশনা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের কাছে পাঠানো হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের সকল বিভাগের প্রত্যেকটি আসনে  একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।