স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪১ এএম

অনলাইন সংস্করণ

#

ভোটের ফল যাই হোক, জাতির স্বার্থকে প্রাধান্য দিন: প্রধান উপদেষ্টা ইউনূস

ভোটের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, গণতন্ত্রে যেমন বিজয় আছে, তেমনি পরাজয়ও স্বাভাবিক ও গ্রহণযোগ্য বাস্তবতা।

তিনি রাজনৈতিক দল প্রার্থীদের উদ্দেশে বলেন, নির্বাচনের পর সবাইকে ঐক্যবদ্ধভাবে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে কাজ করতে হবে। ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান অপপ্রচারকেভিত্তিহীনউল্লেখ করে তিনি আশ্বস্ত করেন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুত দায়িত্ব বুঝিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার তার কার্যক্রম শেষ করবে।

নাগরিকদের উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ইউনূস বলেন, দেশের চাবি আপনাদের হাতেসঠিকভাবে ব্যবহার করুন। তিনি আশা প্রকাশ করেন, এবারের ভোটের দিন নতুন বাংলাদেশের সূচনার প্রতীক হয়ে থাকবে।