স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:২১ পিএম

অনলাইন সংস্করণ

#

ভোট দিন শান্তিপূর্ণভাবে, জয়-পরাজয় মেনে নিন: জাতির উদ্দেশে সিইসির বার্তা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ভোট দেওয়া শুধু নাগরিক অধিকার নয়, এটি একটি গুরুত্বপূর্ণ দায়িত্বও।

সিইসি আশা প্রকাশ করেন, ভোটাররা সচেতনভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। তিনি রাজনৈতিক দল ও প্রার্থীদের প্রতিও আহ্বান জানান—নির্বাচনকে ঘিরে যেন শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে এবং সবাই দায়িত্বশীল আচরণ করেন।

তিনি বলেন, ভিন্নমত গণতন্ত্রের স্বাভাবিক অংশ। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক ফল হিসেবে জয়-পরাজয়কে মেনে নেওয়ার মানসিকতা রাখতে হবে। কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে নির্বাচনি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। ভাষণটি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে একযোগে প্রচারিত হয়।


এসবিএন