স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৯ এএম

অনলাইন সংস্করণ

#

ত্রয়োদশ সংসদে নারীর শক্ত উপস্থিতি: বিপুল ভোটে জয়ী সাত নারী প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বেসরকারি ফলাফলে দলটির বিজয়ী প্রার্থীদের তালিকায় উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী রয়েছেন, যারা বিপুল ভোটে সংসদে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।

দলীয় মনোনয়নে জয় পাওয়া ছয় নারী প্রার্থী হলেনমানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খান রিতা, ঝালকাঠি-২ আসনের ইসরাত সুলতানা ইলেন ভুট্টু, সিলেট-২ আসনের তাহসিনা রুশদীর লুনা, ফরিদপুর-২ আসনের শামা ওবায়েদ, ফরিদপুর-৩ আসনের নায়াব ইউসুফ কামাল এবং নাটোর-১ আসনের ফারজানা শারমিন পুতুল।

এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি পূর্বে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। নতুন সংসদে নারীদের এ সক্রিয় উপস্থিতি রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে বিশ্লেষকদের মত।

 

এসবিএন