প্রকাশিত: ২১ জুন ২০২৬ , ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ
গা জীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে মানবিক উদ্যোগের মাধ্যমে এক অসহায় বৃদ্ধা নারী বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো. হাবিবুর রহমানের
ব্যক্তিগত উদ্যোগে তার চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধের ব্যবস্থা করা
হয়।
জানা
যায়, তরগাঁও ইউনিয়নের দেওনা গ্রামের বাসিন্দা খোশদা বেগম (৬৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন
শারীরিক সমস্যায় ভুগছিলেন। আর্থিক সংকটের কারণে তিনি নিয়মিত চিকিৎসা নিতে পারছিলেন
না। মঙ্গলবার সকালে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে তিনি বহির্বিভাগে
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় ডা. হাবিবুর রহমান তার শারীরিক অবস্থা লক্ষ্য করে তাকে নিজের কার্যালয়ে নিয়ে যান এবং বিস্তারিত স্বাস্থ্যগত তথ্য জেনে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেন। সরকারি সুবিধার আওতায় থাকা সেবার পাশাপাশি কিছু প্রয়োজনীয় ওষুধ নিজ উদ্যোগে কিনে দেন তিনি। একই সঙ্গে ওষুধ শেষ হওয়ার পর পুনরায় যোগাযোগ করার পরামর্শ দেন। স্থানীয় বাসিন্দা ও রোগীদের ভাষ্য, প্রশাসনিক দায়িত্বে থাকা সত্ত্বেও ডা. হাবিবুর রহমান নিয়মিত বহির্বিভাগ ও নিজ কার্যালয়ে রোগী দেখেন এবং আন্তরিকতার সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করেন।
স্থানীয়দের মতে, অতীতে হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা থাকলেও বর্তমানে চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ তৈরির মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখছেন তিনি।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10