প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬ , ০৭:৫৫ পিএম
অনলাইন সংস্করণ
দেশজুড়ে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে ১ জনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১০৫ শিশু ভর্তি হয়েছে এবং নতুন করে ১৭৬ জনের দেহে হাম শনাক্ত হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে। এ সময়ের মধ্যে ১৮ হাজারের বেশি শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ১১ হাজারের বেশি হাসপাতালে ভর্তি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা পরিস্থিতির গভীরতা আরও বাড়িয়ে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান ও সচেতনতা বাড়ানো ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। অভিভাবকদের শিশুদের জ্বর, ফুসকুড়ি বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10