স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ , ১১:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

#

দেশে বাড়ছে হাম আতঙ্ক

দেশজুড়ে আবারও উদ্বেগ বাড়াচ্ছে হাম রোগ। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম এর উপসর্গে ১০ শিশুর মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে সন্দেহভাজন রোগীর সংখ্যা ছিল ,২৬৮ জন, যার মধ্যে ১৫০ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। মৃতদের মধ্যে জনের ক্ষেত্রে হাম নিশ্চিত হলেও বাকি জন উপসর্গজনিত কারণে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে, আর সন্দেহজনক মৃত্যু হয়েছে ১৫১ জনের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২২৫ জন এবং সুস্থ হয়ে ফিরেছেন হাজার ৬৫৬ জন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠপর্যায়ে নজরদারি জোরদার করা হয়েছে। হামের লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

 

এসবিএন / এউরি