প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬ , ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ
ফাল্গুনের
প্রথম প্রহরেই রঙে-গানে ভরে ওঠে আগারগাঁওয়ের প্রাঙ্গণ। বাসন্তি শাড়ি, পাঞ্জাবি আর ফুলের
সাজে সজ্জিত মানুষে মুখর হয়ে ওঠে আয়োজনস্থল। তরুণদের পাশাপাশি পরিবার-পরিজন ও সংস্কৃতিপ্রেমীদের
উপস্থিতিতে উৎসব রূপ নেয় এক মিলনমেলায়।
দিনের
শুরুতে সমবেত সঙ্গীতের মাধ্যমে সূচনা হয় বসন্তবরণের। এরপর পর্যায়ক্রমে মঞ্চে উঠে আসেন
বিভিন্ন নৃত্য ও সঙ্গীতদল। একক পরিবেশনা, আবৃত্তি এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণে
বৈচিত্র্য পায় পুরো অনুষ্ঠান। ভালোবাসা দিবসের আবহ যোগ হয়ে ফাগুনের রঙ যেন আরও গাঢ়
হয়ে ওঠে।
দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণের বকুলতলাতেই মূল আয়োজন হয়ে এলেও এবার ভেন্যু বদলাতে হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আয়োজকরা বিকল্প স্থান বেছে নেন। তবে ভবিষ্যতে আবারও ঐতিহ্যবাহী স্থানে ফিরতে চান তারা।
আয়োজকদের
ভাষ্য, গত কিছু সময় সংস্কৃতিচর্চা নানা বাধার মুখে পড়েছিল। এবারের উৎসব সেই স্থবিরতা
কাটিয়ে নতুন করে পথচলার ইঙ্গিত দিয়েছে। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা—সাংস্কৃতিক
কর্মকাণ্ড যেন বাধাহীন ও উন্মুক্ত পরিবেশে পরিচালিত হতে পারে।
সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই আয়োজন দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। গান, নাচ আর মিলনমেলার আবহে বসন্তের প্রথম দিনটি হয়ে ওঠে রঙিন ও আশাব্যঞ্জক।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10