স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ , ০২:৩৫ পিএম

অনলাইন সংস্করণ

#

বইমেলায় তৌহিদুর রহমানের নতুন কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’ পাঠকদের আগ্রহে

চলমান অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক ও কবি তৌহিদুর রহমান–এর নতুন কাব্যগ্রন্থ হৃদয় পোড়া গন্ধ। বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণের ৫৫৭ নম্বর স্টলে।

প্রকাশনা সংশ্লিষ্টরা জানান, গ্রন্থটিতে প্রায় ৮০টি কবিতা স্থান পেয়েছে। কবিতাগুলোতে প্রেম, বিচ্ছেদ, বেদনা এবং সমকালীন সমাজের নানা বাস্তবতার প্রতিফলন দেখা যায়। একই সঙ্গে মানুষের ভেতরের দ্বন্দ্ব, আশা-হতাশা এবং সময়ের পরিবর্তনের নানা অনুভূতি উঠে এসেছে কাব্যের পঙক্তিতে।

কবি তৌহিদুর রহমান বলেন, এই বইটি শুধু ব্যক্তিগত আবেগের প্রকাশ নয়; বরং সময় ও সমাজের প্রতিচ্ছবি তুলে ধরার একটি প্রয়াস। পাঠকরা কবিতাগুলোর মধ্যে নিজেদের অনুভূতির প্রতিধ্বনি খুঁজে পাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।


এসবিএন