প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ০৫:১৫ পিএম
অনলাইন সংস্করণ
প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ কোনো প্রার্থীকে অন্যায়ভাবে নিয়োগ থেকে বাদ দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী জানান, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ধাপে ধাপে নিয়োগপত্র দেওয়া হচ্ছে। এই কার্যক্রম আগামী ১ অক্টোবর পর্যন্ত চলবে। এর মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
তিনি বলেন, যাচাই-বাছাইয়ের কারণে কারও নিয়োগ আটকে থাকলেও বিশেষ কোনো উদ্দেশ্যে বা অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়ার ঘটনা ঘটছে না।এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তবে তাদের মধ্যে কয়েকশ প্রার্থী নিয়োগপত্র না পাওয়ার অভিযোগ তুলে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন।
আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের কয়েকজন দাবি করেন, ভেরিফিকেশনের নামে তাদের উদ্দেশ্যমূলকভাবে নিয়োগ থেকে বাদ দেওয়া হচ্ছে। তবে শিক্ষামন্ত্রী এসব অভিযোগ নাকচ করে জানিয়েছেন, নিয়োগ কার্যক্রম নির্ধারিত সময় পর্যন্ত চলবে এবং অন্যায়ভাবে কাউকে বাদ দেওয়া হচ্ছে না।
স্বাধীনবাংলা . নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10