স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ০৩:০৯ পিএম

অনলাইন সংস্করণ

#

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা: শাহ আলী থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালনে অবহেলা ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ কারণে সংশ্লিষ্ট ওসির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মধ্যরাতে শাহ আলী থানাধীন এলাকায় রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়।

হামলার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। পরে বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলার কথা জানান এবং বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। 

স্বাধীনবাংলা .নেট