প্রকাশিত: ১৪ জুন ২০২৬ , ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ
বিশ্বকাপ
অভিযানের শুরুটা জয় দিয়ে করতে পারেনি ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলের ড্রয়ে সন্তুষ্ট
না হলেও দলকে নিয়ে আশাবাদী কোচ কার্লো আনচেলত্তি। তাঁর মতে, টুর্নামেন্টের প্রথম ম্যাচের
ফলাফল দিয়ে পুরো আসরের চিত্র নির্ধারণ করা যায় না।
ম্যাচ
শেষে আনচেলত্তি বলেন, প্রথমার্ধে ব্রাজিল নিজেদের সেরা ফুটবল খেলতে পারেনি। অযথা ফাউল,
বলের নিয়ন্ত্রণ হারানো এবং কিছু কৌশলগত ভুলের কারণে দল চাপে পড়ে। তবে বিরতির পর খেলোয়াড়রা
নিজেদের গুছিয়ে নিয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছে।
ব্রাজিল
কোচের বিশ্বাস, এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে আরও শক্তিশালীভাবে ফিরবে
দল। তিনি মনে করেন, বিশ্বকাপের মতো বড় আসরে ধৈর্য ও ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ
বিষয়।
এদিকে দলের তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রও ড্রয়ের মধ্য থেকে ইতিবাচক দিক খুঁজে নিচ্ছেন। তাঁর মতে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পিছিয়ে পড়ার পর সমতায় ফেরা দলের মানসিক দৃঢ়তার প্রমাণ। তবে শিরোপার লড়াইয়ে থাকতে হলে ব্রাজিলকে আরও উন্নতি করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রথম ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট না পেলেও আত্মবিশ্বাস ধরে রেখে পরবর্তী চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10