স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক স্বাধীনবাংলা, স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৩ জুন ২০২৬ , ১২:১৪ এএম

অনলাইন সংস্করণ

#

বিশ্বকাপে নতুন ইতিহাস, রেকর্ড গড়া গোলে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন মেসি

ফু টবল বিশ্বকাপের মঞ্চে আরও একটি ইতিহাসের জন্ম দিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে উঠে এসেছেন তিনি।

ম্যাচের শুরুতেই গোল করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন মেসি। তবে পেনাল্টি থেকে নেওয়া তার শট লক্ষ্যভ্রষ্ট হলে আর্জেন্টিনা প্রথমে হতাশ হয়। কিন্তু অভিজ্ঞ এই ফরোয়ার্ড বেশিক্ষণ অপেক্ষা করাননি সমর্থকদের। পেনাল্টি মিসের ধাক্কা সামলে কিছুক্ষণ পরই দারুণ এক ফিনিশিংয়ে অস্ট্রিয়ার জালে বল জড়ান মেসি। এই গোলের মাধ্যমে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৭-তে, যা তাকে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার মর্যাদা এনে দেয়।

৩৮ বছর বয়সেও অসাধারণ পারফরম্যান্স ধরে রাখা মেসি আবারও দেখিয়ে দিলেন কেন তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলা হয়। গুরুত্বপূর্ণ ম্যাচে তার এই গোল আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পাশাপাশি বিশ্ব ফুটবলে নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। মেসির এই অর্জনকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টাইন তারকার প্রশংসায় ভাসছেন সমর্থকরা।

এসবিএন