প্রকাশিত: ২০ জুলাই ২০২৬ , ০৯:৫৮ এএম
অনলাইন সংস্করণ
টুর্নামেন্টজুড়ে
দুর্দান্ত গোল করার ধারাবাহিকতা বজায় রেখে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড
কিলিয়ান এমবাপ্পে। যদিও তার দল সেমিফাইনালেই বিদায় নেয়, তবুও ব্যক্তিগত নৈপুণ্যে তিনি
শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার পুরস্কার নিজের করে নেন।
পুরো
আসরে এমবাপ্পে করেছেন ১০টি গোল এবং সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩টি গোল। সেমিফাইনালে
স্পেনের কাছে হারের আগে তার গোল ছিল ৮টি। পরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের
বিপক্ষে জোড়া গোল করে গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন তিনি। এই পারফরম্যান্সই তাকে গোল্ডেন
বুটের দৌড়ে সবার শীর্ষে নিয়ে যায়।
অন্যদিকে, আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ফাইনালে খেললেও এমবাপ্পেকে টপকাতে পারেননি। গোল্ডেন বুট জিততে তার প্রয়োজন ছিল অন্তত দুটি গোল, কিন্তু ফাইনালে তিনি গোলের দেখা পাননি। ফলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ওঠে এমবাপ্পের হাতেই। এটি এমবাপ্পের ক্যারিয়ারের দ্বিতীয় গোল্ডেন বুট। এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে প্রথমবার এই সম্মান অর্জন করেছিলেন তিনি। টানা দুই বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ের মাধ্যমে তিনি বিশ্ব ফুটবলে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন এবং ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দুইবার এই পুরস্কার জয়ের কৃতিত্ব অর্জন করেছেন।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10