প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ , ১০:৫৬ এএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯টি পদে বৈধ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন
কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে তাদের নামের গেজেট প্রকাশ করবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায়, শূন্য পদের বিপরীতে সমসংখ্যক বৈধ প্রার্থী থাকায় নির্বাচন ছাড়াই তাদের নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন বিএনপি জোটের ৩৬ জন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটের একজন নারী প্রার্থী সংরক্ষিত আসনে জায়গা পেয়েছেন। গেজেট প্রকাশের পর নির্বাচিত সদস্যদের তালিকা সংসদ সচিবালয়ে পাঠানো হবে এবং পরবর্তী ধাপে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
রাজনৈতিক
বিশ্লেষকদের মতে, এই সংরক্ষিত নারী
আসনের প্রতিনিধিরা আগামী সংসদে নারী নেতৃত্বের অংশগ্রহণ আরও শক্তিশালী করবে এবং জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10