স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৪২ পিএম

অনলাইন সংস্করণ

#

ভোটের লড়াইয়ে এগিয়ে বিএনপি ৪৯.৯৭%, জামায়াতের ঝুলিতে ৩১.৭৬%

 ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলভিত্তিক ভোটের হিসাবে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্যে দেখা যায়, দলটি মোট ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ পেয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী৩১ দশমিক ৭৬ শতাংশ। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক ০৫ শতাংশ ভোট।

অন্যান্য দলগুলোর মধ্যে জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশ, গণঅধিকার পরিষদসহ কয়েকটি দল ১ শতাংশের কম বা কাছাকাছি ভোট পেয়েছে। গত ১২ ফেব্রুয়ারি দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন গভীর রাতে ৩০০ আসনের মধ্যে ২৯৭টির ফলাফল গেজেট আকারে প্রকাশ করে নির্বাচন কমিশন। চট্টগ্রামের দুটি আসনের ফল আদালতের নির্দেশনায় স্থগিত রয়েছে এবং শেরপুর-৩ আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন হয়নি।

 

এসবিএন