প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরের ৫টি সংসদীয় আসনের নির্বাচনে ৪টিতে বিএনপি এবং একটিতে জামায়াত ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার সকালে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন ফলাফল ঘোষণা করেন।
গাজীপুর-১ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির মো: মজিবুর রহমান, তার প্রাপ্ত ভোট : ২ লাখ ৮ হাজার ৬৮৮। নিকটতম প্রতিদ্বদ্বী জামায়াতের মো: শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট।
গাজীপুর-২
আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি এম মঞ্জুরুল করিম রনি, তার প্রাপ্ত ভোট : ১ লাখ ৮৮ হাজার
৬০৬। নিকটতম প্রতিদ্বদ্বী ১১ দলীয় জোটের (জাতীয় নাগরিক পার্টি, এনসিপি), আলী নাছের
খান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট।
গাজীপুর-৩
আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি এস এম রফিকুল ইসলাম বাচ্চু, তার প্রাপ্ত ভোট : ১ লাখ
৬২ হাজার ৩৪৩। নিকটতম প্রতিদ্বদ্বী ১১ দলীয় জোটের (বাংলাদেশ খেলাফত মজলিস) মুহাম্মদ
এহসানুল হক পেয়েছেন ১ লাখ ৫৩৯ ভোট।
গাজীপুর-৪
আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের সালাহউদ্দিন আইউবী, তার প্রাপ্ত ভোট : ১ লাখ ১ হাজার
৭৭৯।
নিকটতম
প্রতিদ্বদ্বী বিএনপির শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন ৯০ হাজার ৩৯০ ভোট।
গাজীপুর-৫ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপি এ কে এম
ফজলুল হক মিলন, তার প্রাপ্ত ভোট : ১ লাখ ৩৩ হাজার ৮৬৯। নিকটতম প্রতিদ্বদ্বী জামায়াতের
মো: খায়রুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ১২৩ ভোট।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10