স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩২ এএম

অনলাইন সংস্করণ

#

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। নির্বাচন কমিশন জানিয়েছে, ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি ও রেডিও চ্যানেলগুলোতে একযোগে সম্প্রচার করা হবে। ইসি সূত্রে জানা গেছে, ভাষণে নির্বাচনের সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটারদের করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। দেশজুড়ে ৪২ হাজার ৬৫৯টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসি ক্যামেরা ও ড্রোন নজরদারির বিষয়টিও উল্লেখ থাকতে পারে।

সিইসি ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর সিইসি জাতির উদ্দেশে ভাষণ দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন।

 

এসবিএন