প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৮:৩৫ এএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীর নির্বাচনি প্রচারণা শেষ হয়েছে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ করতে হয়। আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি জানায়, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ২৯৯টি সংসদীয় আসনে ভোট নেওয়া হবে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন স্থগিত থাকায় ওই আসন বাদেই ভোটগ্রহণ হবে।
এবারের নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ৩৪ জন, যার মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র। সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন। এরপর ইসলামী আন্দোলন বাংলাদেশ (২৫৮), জামায়াতে ইসলামী (২২৯), জাতীয় পার্টি (১৯৮) ও জাতীয় নাগরিক পার্টি (৩২)। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৬ জন।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10