স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ , ১২:২৯ এএম

অনলাইন সংস্করণ

#

বেকার ভাতা নয়, কর্মসংস্থানে যুবকদের মর্যাদা দিতে চাই: ডা. শফিকুর রহমান

খুলনার শিল্প ও কৃষি খাতের ধ্বংসে গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবকদের হাতে বেকার ভাতা নয়, সম্মানজনক চাকরি তুলে দিতে চান তিনি। কর্মসংস্থানের মাধ্যমেই যুব সমাজকে মর্যাদাশীল করে গড়ে তোলার অঙ্গীকার করেন তিনি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা সার্কিট হাউজ মাঠে মহানগর ও জেলা জামায়াত আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিগত সরকারের ভুল নীতি ও লুটপাটে খুলনার বহু শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে বন্ধ মিল-কারখানা চালু ও নতুন শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

তিনি আরও বলেন, সহিংসতা ও ভয়ভীতি দিয়ে নয়, জনগণের ভোটের অধিকার রক্ষা করেই দেশ পরিচালনা করতে চায় জামায়াত। ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে পৌঁছানোর আহ্বান জানিয়ে তিনি একটি অভিশাপমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনসভায় বিশেষ অতিথিরা খুলনার জলাবদ্ধতা নিরসন, শিল্প পুনরুজ্জীবন, স্বাস্থ্যসেবা আধুনিকায়ন ও পর্যটন শিল্প বিকাশের প্রতিশ্রুতি দেন।