প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:১৮ পিএম
অনলাইন সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হওয়ার পর অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যেই দায়িত্ব হস্তান্তর করবে বলে জানিয়েছে সরকার। ভোটগ্রহণের মাত্র তিন দিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী শপথ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হলে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ১৫ অথবা ১৬ ফেব্রুয়ারি নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন।
শফিকুল আলম বলেন, সংসদ সদস্যরা যদি দ্রুত শপথ গ্রহণ সম্পন্ন করেন, তাহলে সংবিধান অনুযায়ী সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে। সে প্রক্রিয়া শেষ হতে সর্বোচ্চ তিন দিন সময় লাগতে পারে। তার ভাষায়, “আমার মনে হয় না বিষয়টি ১৭ বা ১৮ ফেব্রুয়ারির পরে যাবে।
এ সময় অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে—এমন গুজব ও অপপ্রচারের অভিযোগও উত্থাপন করা হয়। উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচন শেষ হওয়ার পর অন্তর্বর্তী সরকার ১৮০ দিন ক্ষমতায় থাকবে—এমন তথ্য সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি স্পষ্ট করে জানান, সরকার শুরু থেকেই জনগণকে আশ্বস্ত করেছে যে নির্বাচন শেষে যেসব দল বা জোট সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে, তাদের হাতেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তুলে দিয়ে অন্তর্বর্তী সরকার সরে যাবে। তবে তিনি ব্যাখ্যা করেন, নির্বাচিত সংসদ সদস্যরা একইসঙ্গে ১৮০ কার্যদিবস সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বিষয়টি নিয়ে ভুল ব্যাখ্যা ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর সংক্রান্ত সব কার্যক্রম সংবিধান অনুযায়ী এবং স্বচ্ছতার সঙ্গেই সম্পন্ন করা হবে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10