প্রকাশিত: ১৮ মে ২০২৬ , ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ
আলোচিত
সোহাগী জাহান তনু হত্যা মামলা-এ নতুন করে সামনে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। ডিএনএ পরীক্ষায়
কলেজছাত্রী সোহাগী জাহান তনুর পোশাকে তিনজন পুরুষের শুক্রাণুর পাশাপাশি আরও একজনের
রক্তের অস্তিত্ব পাওয়া গেছে। ফলে মামলায় সন্দেহভাজনের সংখ্যা এখন চারজনে দাঁড়িয়েছে
বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।
রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর তদন্ত কর্মকর্তা পরিদর্শক মো. তরিকুল ইসলাম। তিনি জানান, কয়েক মাস আগে তিনি অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে চিঠি দিয়ে তনুর পোশাক থেকে সংগ্রহ করা নমুনার সর্বশেষ তথ্য জানতে চান। পরে সিআইডি থেকে জানানো হয়, আগের তিনজনের শুক্রাণুর নমুনার পাশাপাশি আরও একজনের রক্তের উপস্থিতি শনাক্ত হয়েছে। তদন্ত কর্মকর্তা বলেন, এটি সম্পূর্ণ নতুন কোনো তথ্য নয়। ২০১৭ সালে তিনজনের নমুনা নিয়ে আলোচনা হয়েছিল। এখন অতিরিক্ত আরও একজনের রক্তের নমুনা পাওয়া গেছে।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকার পাওয়ার হাউসসংলগ্ন জঙ্গল থেকে তনুর মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তার বাবা ইয়ার হোসেন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর দীর্ঘ সময় ধরে থানা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) এবং সিআইডি মামলাটি তদন্ত করলেও হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি। পরে ২০২০ সালের ২১ অক্টোবর মামলার তদন্তভার পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
বর্তমানে মামলাটির তদন্ত করছেন পিবিআই সদর দপ্তরের পরিদর্শক মো. তরিকুল ইসলাম। ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তিনি মামলার ষষ্ঠ তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার ও প্রকৃত রহস্য উদঘাটনের অপেক্ষায় রয়েছে দেশবাসী।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10