স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬ , ১১:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

#

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক স্পিকার শিরীন শারমিন

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আইনি প্রক্রিয়া শেষে তিনি মুক্ত হন।

এর আগে, জুলাই আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় আদালত তাকে জামিন প্রদান করে। কারা কর্তৃপক্ষ জানায়, জামিনের কাগজ যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ জুলাই লালবাগ এলাকায় এক মিছিলে গুলিবর্ষণের ঘটনায় এক ব্যক্তি গুরুতর আহত হন এবং তার একটি চোখ নষ্ট হয়। ওই ঘটনায় শিরীন শারমিনকে আসামি করা হয়।

গ্রেপ্তার হওয়ার পর রিমান্ড আবেদন খারিজ হলে তিনি কারাগারেই ছিলেন। দীর্ঘ সময় জনসমক্ষে অনুপস্থিত থাকার পর গত ৭ এপ্রিল রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়। তার মুক্তিকে ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

এসবিএন / এউরি