স্বাধীনবাংলা, নারায়ণগঞ্জ স্বাধীনবাংলা, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ , ০৯:০০ পিএম

অনলাইন সংস্করণ

#

হত্যা মামলায় আইভীর জামিন আবেদন ফের খারিজ

নারায়ণগঞ্জে বহুল আলোচিত হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী এর জামিন আবেদন আবারও নাকচ করেছেন আদালত। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ শুনানি শেষে এই আদেশ দেন। মামলাটি ২০২৪ সালের এক অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হয় যেখানে ভবনের ভেতরে আটকে পড়ে শ্রমিক সেলিম মণ্ডলসহ তিনজন নিহত হন।

এই ঘটনায় ২০২৫ সালে হত্যা মামলা দায়ের হলে পরে আইভীকে এতে আসামি করা হয় এবং আদালতের নির্দেশে গ্রেপ্তার দেখানো হয়। আইভীর বিরুদ্ধে জেলায় একাধিক মামলা রয়েছে যার মধ্যে কয়েকটিতে তিনি ইতোমধ্যে জামিন পেয়েছেন এবং বাকি মামলাগুলোর শুনানি উচ্চ আদালতে চলমান।

আসামিপক্ষ অভিযোগ অস্বীকার করে দাবি করেছে তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে এবং তারা উচ্চ আদালতে আপিল করবে।

এসবিএন/শাআনা