প্রকাশিত: ২২ মে ২০২৬ , ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর
পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার সোহেল রানা আদালতে গুরুত্বপূর্ণ
স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়েছেন। তার জবানবন্দিতে উঠে এসেছে শিশুটির ওপর নির্যাতন
ও হত্যার ভয়াবহ বিবরণ।
বুধবার
ঢাকা মহানগর হাকিম আদালতে স্বেচ্ছায় জবানবন্দি দেন সোহেল। আদালত সূত্রে জানা যায়, ঘটনার
দিন সকালে একই ভবনে বসবাসকারী শিশুটিকে কৌশলে নিজের কক্ষে নিয়ে যান তিনি। পরে সেখানে
শিশুটির ওপর যৌন নির্যাতনের ঘটনা ঘটে বলে স্বীকার করেন।
জবানবন্দিতে সোহেল দাবি করেন, ঘটনার সময় তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন। নির্যাতনের পর শিশুটি বিষয়টি পরিবারকে জানিয়ে দিতে পারে—এই আশঙ্কা থেকেই তাকে হত্যা করা হয় বলে জানান তিনি। তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, হত্যার পর মরদেহ গোপনের চেষ্টা করা হয়। এ কাজে সোহেলের স্ত্রীও তাকে সহায়তা করেছেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ মে সকালে শিশুটিকে পাশের কক্ষে নিয়ে যাওয়া হয়। কিছু সময় পর পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজতে গিয়ে সন্দেহজনক পরিস্থিতির মুখোমুখি হন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান তারা। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10