প্রকাশিত: ২২ মে ২০২৬ , ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ
ভারতের
পশ্চিমবঙ্গের ফারাক্কায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের ৯০তম যৌথ নদী কমিশনের বৈঠক। বৃহস্পতিবার
(২২ মে) শুরু হওয়া এ বৈঠককে দুই দেশের পানি ব্যবস্থাপনা ও আন্তঃসীমান্ত নদী ইস্যুতে
গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হতে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে এবারের বৈঠক কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে বাড়তি গুরুত্ব পেয়েছে। বৈঠকের প্রথম দিনে কমিশনের সদস্যরা ফারাক্কা ব্যারাজ সংলগ্ন এলাকা পরিদর্শন করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা করেন। তবে পর্যবেক্ষণ শেষে কী ধরনের তথ্য বা সুপারিশ উঠে এসেছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। সংশ্লিষ্টরা এটিকে নিয়মিত পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ বলেই উল্লেখ করেছেন।
বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যৌথ নদী কমিশনের সদস্য মহম্মদ আনোয়ার কবির। অন্যদিকে ভারতের পক্ষ থেকেও নদী ও পানি ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন। তিন দিনব্যাপী এ বৈঠকের শেষ পর্ব অনুষ্ঠিত হবে কলকাতায়। শনিবার চূড়ান্ত বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা বিভিন্ন নদী ব্যবস্থাপনা, পানি বণ্টন ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10