স্বাধীনবাংলা, আন্তর্জাতিক স্বাধীনবাংলা, আন্তর্জাতিক

প্রকাশিত: ২৭ আগস্ট ২০২৬ , ০৪:৩২ পিএম

অনলাইন সংস্করণ

#

সৌদিতে একসঙ্গে ভারী বৃষ্টি-বন্যার শঙ্কা ও ৪৭° তাপ, জারি রেড অ্যালার্ট

সৌদি আরবের কয়েকটি অঞ্চলে বৈরী আবহাওয়ার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বজ্রবৃষ্টি, আকস্মিক বন্যা, শিলাবৃষ্টি ঝোড়ো হাওয়ার সম্ভাবনায় সংশ্লিষ্ট এলাকায়রেড অ্যালার্টদিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর মিটিওরোলজি (NCM)


আরও পড়ুন : নেপালে ভয়াবহ বন্যার নেপথ্যে ভূমিকম্প নয়, দায়ী বিশাল ভূমিধস: ইউএসজিএস


বৃহস্পতিবার (২৭ আগস্ট) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, জাজান, আসির, আল বাহা, মক্কা মদিনার বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। অতিবৃষ্টির কারণে কোথাও কোথাও হঠাৎ বন্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এর সঙ্গে শিলাবৃষ্টি ধুলিঝড়ও হতে পারে।  মক্কা অঞ্চলের তায়েফ, আল কামিল, আদহাম আশপাশের এলাকায় ভারী বৃষ্টির ঝুঁকি বিবেচনায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

 

মদিনা অঞ্চলের আল-আইস, আল-মাহদ, বদর পার্শ্ববর্তী এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনায়অরেঞ্জ অ্যালার্টদেওয়া হয়েছে। অন্যদিকে রাবিগ, জেদ্দা, আল খুরমাহ এবং মক্কার কাছাকাছি কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি ধুলিঝড়ের আশঙ্কায়ইয়েলো অ্যালার্টজারি রয়েছে।

 

আবহাওয়া দপ্তর জানিয়েছে, নর্দার্ন বর্ডারস, জাজান, পূর্বাঞ্চল এবং রিয়াদ অঞ্চলের দক্ষিণাংশেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হতে পারে। পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় রাতের শেষভাগ থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এতে যান চলাচলে দৃশ্যমানতা কমে যেতে পারে। তবে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দেশটির অনেক এলাকায় তাপমাত্রাও থাকবে অস্বাভাবিকভাবে বেশি। মদিনায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে। দাম্মামে ৪৬ এবং রিয়াদ বুরাইদাহতে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছানোর পূর্বাভাস রয়েছে।

 

ফলে একই দিনে সৌদি আরবের একাধিক অঞ্চলে একদিকে ভারী বৃষ্টি আকস্মিক বন্যার ঝুঁকি, অন্যদিকে তীব্র গরমদুই ধরনের আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

 

স্বাধীনবাংলা.নেট