প্রকাশিত: ২৯ মে ২০২৬ , ১২:১২ এএম
অনলাইন সংস্করণ
মধ্যপ্রাচ্যে
চলমান উত্তেজনার মধ্যে আবারও সরাসরি সংঘাতে জড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। দক্ষিণ ইরানের
বন্দর আব্বাস এলাকায় মার্কিন সামরিক অভিযানের জবাবে কুয়েতে অবস্থিত একটি মার্কিন বিমানঘাঁটিতে
ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)।
ইরানের
সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে বন্দর আব্বাস বিমানবন্দর সংলগ্ন এলাকায়
মার্কিন বাহিনীর হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে কুয়েতে অবস্থানরত মার্কিন
সামরিক স্থাপনাকে লক্ষ্য করে আঘাত হানে আইআরজিসি। ইরান দাবি করেছে, ভবিষ্যতে যেকোনো
আগ্রাসনের জবাব আরও কঠোরভাবে দেওয়া হবে।
অন্যদিকে
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, কুয়েতের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র কুয়েতি প্রতিরক্ষা ব্যবস্থা আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। তাদের ভাষ্য
অনুযায়ী, এটি যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন।
সেন্টকম
আরও দাবি করেছে, হরমুজ প্রণালী এলাকায় ইরানের কয়েকটি ড্রোন কার্যক্রম শনাক্ত হওয়ার
পর মার্কিন বাহিনী সেগুলো ভূপাতিত করে। একইসঙ্গে বন্দর আব্বাসের একটি ড্রোন নিয়ন্ত্রণ
কেন্দ্রেও হামলা চালানো হয়। যুক্তরাষ্ট্রের দাবি, এসব পদক্ষেপ ছিল আত্মরক্ষামূলক এবং
আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ।
চলমান
উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা
নিয়ে তিনি এখনো সন্তুষ্ট নন। প্রয়োজনে সংঘাত আরও দীর্ঘায়িত হতে পারে বলেও ইঙ্গিত দেন
তিনি।
উল্লেখ্য,
চলতি বছরের শুরুতে মার্কিন-ইসরায়েলি যৌথ অভিযানের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা
তীব্র আকার ধারণ করে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো
স্থায়ী সমাধান হয়নি। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অনিশ্চয়তার দিকে এগোচ্ছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10