প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১:৩৫ এএম
অনলাইন সংস্করণ
বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তেহরান দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে চাইছে এবং সাত দিনের মধ্যে গুরুত্বপূর্ণ এই জলপথ খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। ইরান বর্তমান পরিস্থিতিতে ‘খুব বাজেভাবে হারছে’ বলেও মন্তব্য করেন তিনি।ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানের দেওয়া প্রস্তাবিত চুক্তি তিনি গ্রহণ করছেন না।
তবে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর বিষয়ে তার আগ্রহ রয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক টেলিগ্রাম বার্তায় জানান, তেহরান মধ্যস্থতাকারীদের কাছ থেকে আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে।এর আগে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘে সাংবাদিকদের আরাঘচি জানিয়েছিলেন, প্রয়োজনীয় শর্ত পূরণ হলে দুই দেশের মধ্যে একটি সমঝোতা সম্ভব। এসব শর্ত জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখ রয়েছে বলে জানান তিনি।
বিশ্বের জ্বালানি সরবরাহের ক্ষেত্রে হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জলপথ দিয়ে সাধারণত বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রণালিটি কার্যত বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে এর প্রভাব পড়েছে।
স্বাধীনবাংলা . নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10