প্রকাশিত: ০৪ জুন ২০২৬ , ০৮:২৪ এএম
অনলাইন সংস্করণ
ও মান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি ডেস্ট্রয়ার
যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির নৌবাহিনীর দাবি, যুদ্ধজাহাজটি
ইরানি বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে পরিচালিত মার্কিন অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করছিল।
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের জবাব হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে। একই সঙ্গে ভবিষ্যতেও অঞ্চলজুড়ে মার্কিন তৎপরতার ওপর নজরদারি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের এ দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য, সমুদ্রে অবস্থানরত মার্কিন সামরিক সম্পদ নিরাপদ রয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10