স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১৮ মে ২০২৬ , ১১:২৪ এএম

অনলাইন সংস্করণ

#

সোনারগাঁও বিদ্যুৎকেন্দ্রে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু, নিহত বেড়ে ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা ঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সো. কাউসার (৩০) ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হলো।

সোমবার (১৮ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন থাকা কাউসার ভোরের দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান।

এর আগে একই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় শংকর নামে এক ব্যক্তি এবং শনিবার আমির নামে আরেক দগ্ধ শ্রমিকের মৃত্যু হয়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৩ মে দুপুরে দগ্ধ অবস্থায় মোট ১২ জনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। দগ্ধের পরিমাণ কম হওয়ায় ছয়জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে সোনারগাঁওয়ের মেঘনা ঘাট এলাকায় অবস্থিত বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে খাবারের সময় হঠাৎ গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে সেখানে থাকা শ্রমিকরা দগ্ধ হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়।