প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৬ , ১০:৫১ এএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ উত্তেজনার পর অবশেষে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানের ইসলামাবাদ-এ শুরু হতে যাওয়া এই দুই সপ্তাহের শান্তি বৈঠককে ঘিরে আশাবাদী জাতিসংঘ। সসংস্থাটির মতে, চলমান সংঘাত নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন জেডি ভ্যান্স, আর ইরানের পক্ষ থেকে থাকছেন শীর্ষ পর্যায়ের নেতারা। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন শাহবাজ শরিফ ও আসিম মুনীর। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, এখন সময় কূটনীতির, ধ্বংসের নয়। বিশ্লেষকদের মতে, এই আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমার সম্ভাবনা তৈরি হতে পারে।
এসবিএন / এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10