প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ
কনটেন্ট ক্রিয়েটর সালমান
মুক্তাদিরের স্টুডিওতে হামলা,
ভাঙচুর
ও
মালামাল লুটের
ঘটনায়
তিনজনকে গ্রেপ্তার করেছে
পুলিশ।
রোববার
(২৭
সেপ্টেম্বর) দুপুরে
বিষয়টি
নিশ্চিত করেছে
আইনশৃঙ্খলা বাহিনী।
শনিবার
(২৬
সেপ্টেম্বর) রাত
সাড়ে
১০টার
দিকে
রাজধানীর ইসিবি
চত্বর
এলাকার
নিউগিনি প্রপার্টিজে অবস্থিত স্টুডিওটিতে হামলার
ঘটনা
ঘটে।
প্রত্যক্ষদর্শী ও
সংশ্লিষ্টদের ভাষ্য
অনুযায়ী, একদল
ব্যক্তি স্টুডিওতে ঢুকে
ব্যাপক
ভাঙচুর
চালায়
এবং
বিভিন্ন সরঞ্জাম নিয়ে
যায়।স্টুডিও কর্তৃপক্ষের অভিযোগ,
হামলাকারীরা সিসি
ক্যামেরা, বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি, মোবাইল
ফোন
ও
মানিব্যাগসহ বেশ
কিছু
মালামাল নিয়ে
গেছে।
হামলার
সময়
স্টুডিওর কর্মীরা নিরাপত্তার জন্য
একটি
কক্ষে
আশ্রয়
নেন
বলে
জানান
সংশ্লিষ্ট এক
কর্মকর্তা।
তার
দাবি,
হামলাকারীদের কয়েকজনের হাতে
ধারালো
অস্ত্র
ও
আগ্নেয়াস্ত্র ছিল।
পরে
তারা
সেখানে
থাকা
কর্মীদের ভয়
দেখিয়ে
মোবাইল
ফোন
ও
মানিব্যাগ নিয়ে
যায়।
তবে
ঘটনায়
স্টুডিওর কোনো
কর্মকর্তা বা
কর্মচারী আহত
হননি।ক্যান্টনমেন্ট থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস
উদ্দিন
জানান,
প্রাথমিকভাবে জায়গা
দখলকে
কেন্দ্র করে
ইসিবি
চত্বরে
হামলার
ঘটনা
ঘটেছে
বলে
ধারণা
করছে
পুলিশ।
খবর
পেয়ে
ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা
হয়।
সেখান
থেকে
দুজনকে
ছোরাসহ
আটক
করা
হয়েছিল। পরে
ঘটনায়
তিনজনকে গ্রেপ্তার করা
হয়েছে।
তবে সালমান মুক্তাদিরের অভিযোগ, তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে রাজি না হওয়ায় প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দাবি করেন তিনি। পুলিশের প্রাথমিক বক্তব্যে অবশ্য চাঁদা দাবির বিষয়টির পরিবর্তে জমি দখলকে কেন্দ্র করে বিরোধের কথা উঠে এসেছে।ঘটনার সময় ঢাকার বাইরে ছিলেন সালমান মুক্তাদির। খবর পেয়ে ঢাকায় ফিরে স্টুডিও পরিদর্শন করেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরেন এবং জানান, হামলায় তার দীর্ঘদিনের সৃজনশীল কাজের জায়গাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কাজ থামিয়ে দেবেন না বলেও জানান তিনি।ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্বাধীনবাংলা.নেট
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10