প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ , ১২:১১ পিএম
অনলাইন সংস্করণ
ম ধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনার কারণে
বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতার আশঙ্কা দেখা দিয়েছে। জ্বালানি অর্থনীতিবিদ
এড হির্স সতর্ক করে বলেছেন, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ হয়ে গেলে
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৫০ ডলারে পৌঁছাতে পারে।
ইউনিভার্সিটি অব হিউস্টন-এর এই জ্বালানি বিশেষজ্ঞ বলেন, হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে যে পরিমাণ তেল সরবরাহ হয় তার বড় অংশ যদি বন্ধ হয়ে যায়, তবে স্বল্প সময়ের মধ্যেই বাজারে তীব্র সরবরাহ সংকট দেখা দেবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, উত্তেজনার প্রভাব ইতোমধ্যেই এলএনজি ও গ্যাস বাজারে দেখা যাচ্ছে। ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম হঠাৎ করে অনেক বেড়ে গেছে এবং কিছু দেশে তা প্রায় দ্বিগুণ হয়েছে।
বিশ্লেষকদের
মতে, জ্বালানির বিকল্প সরবরাহের খোঁজে অনেক গ্যাসনির্ভর দেশ এখন পেট্রোলিয়াম কেনা বাড়াচ্ছে,
যা বৈশ্বিক বাজারে আরও চাপ তৈরি করছে।
এদিকে জ্বালানি বাজার বিশ্লেষণকারী সংস্থা কেপলার জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার পর হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাঙ্কারের চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে। বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই কৌশলগত জলপথ দিয়ে পরিবহন করা হয়। যদিও ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন যে তারা পথটি বন্ধ করে দিয়েছে, তবে কিছু জাহাজ এখনও ঝুঁকি নিয়ে সীমিতভাবে চলাচল করছে বলে বিশ্লেষকদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10