স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ২৩ মে ২০২৬ , ১০:৫১ এএম

অনলাইন সংস্করণ

#

তেহরানে কাতারের কূটনৈতিক তৎপরতা, যুদ্ধ বন্ধে জোরালো আলোচনা

ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ এবং অমীমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধানে সম্ভাব্য সমঝোতা এগিয়ে নিতে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছেছে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় কাতারের আলোচক দল তেহরানে পৌঁছে যুদ্ধ বন্ধে একটি চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করেছে। দলটি বর্তমানে ইরানের সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।

মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংকটে দীর্ঘদিন ধরেই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে কাতার। তবে সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার লক্ষ্যবস্তু হওয়ার কারণে ইস্যুতে এতদিন তুলনামূলকভাবে নীরব ছিল দেশটি।

সূত্র আরও জানিয়েছে, কাতারের প্রতিনিধি দল শুধু যুদ্ধবিরতি নয়, বরং ইরানের সঙ্গে বিদ্যমান অন্যান্য অমীমাংসিত বিষয় নিয়েও সমাধানের পথ খুঁজছে। যদিও বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

যুদ্ধ শুরুর পর থেকে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। তবে নতুন করে কাতারের সম্পৃক্ততাকে ওয়াশিংটন তেহরানের মধ্যে আস্থাভিত্তিক যোগাযোগ জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও এখনো বড় ধরনের অগ্রগতি হয়নি। ইরানি বন্দর অবরোধ এবং হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আলোচনায় কিছু ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সুযোগ নেই। তিনি পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকাকেও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।


এসবিএন