প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬ , ০৪:৩২ এএম
অনলাইন সংস্করণ
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেলের দাম বেড়ে গেছে এবং আমদানি নির্ভর দেশগুলোতে সংকট তীব্র হচ্ছে।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি জ্বালানি সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছে। কারণ দেশের প্রায় ৯৫ শতাংশ জ্বালানি আমদানিনির্ভর। বর্তমানে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেলের ঘাটতি এবং সীমিত সরবরাহ দেখা যাচ্ছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ রাখতে হচ্ছে। সরকার পরিস্থিতি সামাল দিতে রেশনিং, ডিজেল বিক্রিতে নিয়ন্ত্রণ এবং বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব এবং আমদানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণে এই সংকট আরও গভীর হতে পারে। তারা নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত ঝুঁকে পড়ার পরামর্শ দিয়েছেন। সূত্র : দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10