স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬ , ১০:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

#

ধ্বংসের হুমকি থেকে ইউটার্ন! ট্রাম্পের ঘোষণায় ২ সপ্তাহের যুদ্ধবিরতির পথ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই নাটকীয় মোড় নিল পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প প্রথমে ইরান-এর বিরুদ্ধে কঠোর হুমকি দিলেও অল্প সময়ের ব্যবধানে দুই সপ্তাহের জন্য সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেন।

কূটনৈতিক সূত্র বলছে, হুমকির আড়ালেই চলছিল গোপন আলোচনা। তেহরান থেকে ইতিবাচক সংকেত পাওয়ার পরই যুদ্ধবিরতির প্রস্তাব চূড়ান্ত হয়। পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পাশাপাশি বিভিন্ন দেশের মধ্যস্থতায় সমঝোতা এগিয়ে নেয়া হয়। শেষ মুহূর্তে আলোচনায় গতি আসে এবং দুই পক্ষই সাময়িকভাবে সংঘাত কমাতে রাজি হয়। এর ফলে আপাতত উত্তেজনা কিছুটা কমলেও বিশ্লেষকদের মতে, স্থায়ী সমাধান এখনো অনিশ্চিত। পারমাণবিক কর্মসূচি ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশের অবস্থান এখনও দূরত্বপূর্ণ।


এসবিএন / এউরি