প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ , ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ
পারস্য
উপসাগরে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সামরিক
নৌ অবরোধ কার্যকর করেছে। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এই অবরোধ শুরু হওয়ার পরই
মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানি কোনো জাহাজ অবরোধের কাছে এলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে। এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ আরও বেড়ে গেছে। অন্যদিকে, ইরান এই অবরোধকে ‘অবৈধ’ ও ‘জলদস্যুতা’ আখ্যা দিয়ে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। তেহরানের সামরিক কমান্ড জানিয়েছে, ইরানের কোনো বন্দর আক্রমণের শিকার হলে পুরো উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে।
এই পরিস্থিতিতে বিশ্ব রাজনীতিতে বিভক্তি স্পষ্ট হয়ে উঠেছে। চীন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে ব্রিটেন ও স্পেনসহ কিছু মিত্র দেশও এ সিদ্ধান্তের বিরোধিতা করে নতুন সংঘাতে জড়াতে অনাগ্রহ প্রকাশ করেছে। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে এই উত্তেজনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
এসবিএন
/ এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10