স্বাধীনবাংলা রির্পোট স্বাধীনবাংলা রির্পোট

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ , ০২:১৮ পিএম

অনলাইন সংস্করণ

#

উত্তেজনার মধ্যেই ইসরায়েলের ইউ-টার্ন, ইরানে হামলা স্থগিত

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ করে কৌশল বদলাল বেনিয়ামিন নেতানিয়াহু ইরানে সম্ভাব্য হামলা নিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের জ্বালানি স্থাপনায় ভবিষ্যৎ হামলা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর অনুরোধে।

জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েল এখনই ইরানের গ্যাসক্ষেত্রসহ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন কোনো হামলা চালাবে না। একইসঙ্গে তিনি এই অভিযোগ অস্বীকার করেন যে, তার নীতির কারণে যুক্তরাষ্ট্র সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ছে।এদিকে গোটা মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখনও তীব্র। জেরুজালেম এবং তেহরানউভয় শহরেই বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে ইরানের কড়া সতর্কবার্তা। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, অবকাঠামোর ওপর নতুন হামলা হলে তেহরান কোনো ধরনের সংযম দেখাবে না।সাম্প্রতিক সময়েই সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব এবং বাহরাইন- ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরানকে দায়ী করেছে সংশ্লিষ্ট দেশগুলো।মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানে নিহতের সংখ্যা বেড়ে তিন হাজারের বেশি হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে।অন্যদিকে, কাতার-এর রাস লাফান জ্বালানি কমপ্লেক্সে হামলার পর আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে যুক্তরাজ্য ইউরোপে গ্যাসের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কাতারের প্রধানমন্ত্রী এই ঘটনাকেঅত্যন্ত বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধিহিসেবে উল্লেখ করেছেন।


এসবিএন/জ্যাক