স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০২:৪৬ পিএম

অনলাইন সংস্করণ

#

তেহরানে ভয়াবহ বিমান হামলা: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান নিহত

 তে  হরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ এবং সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দোরহিম মুসাভি নিহত হয়েছেন।

এ হামলায় আরও নিহত হয়েছেন মোহাম্মদ পাকপুর এবং খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানি। ঘটনাটি ঘটে রাজধানী তেহরানে একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা বৈঠক চলাকালে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর প্রকাশিত হয়, যা দেশজুড়ে উত্তেজনা বাড়িয়ে তোলে। সাম্প্রতিক হামলায় শীর্ষ নেতৃত্ব হারানোয় ইরানের সামরিক কমান্ড কাঠামোতে অস্থিরতা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-এর নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে। এতে পুরো অঞ্চলজুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।


এসবিএন