প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪২ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রায়ে বড় ধাক্কা খেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালত বলেছে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইনের (IEEPA) আওতায় তিনি যেভাবে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা ছিল এখতিয়ারবহির্ভূত।
শুক্রবার দেওয়া রায়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট-এর ছয় বিচারপতি ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে অবৈধ ঘোষণা করেন। বিপক্ষে মত দেন তিন বিচারপতি। রায়ে বলা হয়, IEEPA প্রেসিডেন্টকে সরাসরি শুল্ক আরোপের ক্ষমতা দেয় না।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপ করেন। মেক্সিকো, কানাডা ও চীনের মতো দেশও এর আওতায় পড়ে। তিনি এসব পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার অংশ হিসেবে তুলে ধরেছিলেন।
তবে আদালত এখন পর্যন্ত শুল্ক থেকে আদায়কৃত প্রায় ১৩০ বিলিয়ন ডলারের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু বলেনি। বিশ্লেষকদের মতে, এই রায়ে গড় শুল্ক হার কমে আসতে পারে, যদিও প্রশাসন বিকল্প আইনি পথ খুঁজতে পারে।
রায়ের ফলে নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল থাকল এবং প্রেসিডেন্টের একক ক্ষমতায় ব্যাপক শুল্ক আরোপের সীমা স্পষ্ট হলো।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10