স্বাধীনবাংলা, আন্তর্জাতিক স্বাধীনবাংলা, আন্তর্জাতিক

প্রকাশিত: ০৪ মার্চ ২০২৬ , ১১:৫৪ এএম

অনলাইন সংস্করণ

#

সৌদি আরবে সিআইএর স্টেশনে ড্রোন হামলা

 সৌ  দি আরবে মার্কিন দূতাবাসে অবস্থিত দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) স্টেশনে গতকাল সোমবার ড্রোন হামলা হয়েছে। এটি ইরানি ড্রোন ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র আজ মঙ্গলবার রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

তবে ওই সূত্র বলেছে, সিআইএর স্টেশনটি সরাসরি হামলার লক্ষ্যবস্তু ছিলএমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। সিআইএ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত শনিবার যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করে। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এর মধ্যে সৌদি আরবে সিআইএর স্টেশনে হামলার ঘটনা ঘটল।

সংঘাত চলাকালে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও হামলা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দুটি ড্রোন ব্যবহার করে দূতাবাসটিতে হামলা চালানো হয়। এতে সীমিত আকারে আগুন লাগে। কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়। সূত্র: রয়টার্স

 

এসবিএন