প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ , ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ
ইরানভিত্তিক সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি দাবি করেছে, সাইবার হামলার মাধ্যমে ইসরায়েলের রেলওয়ে নেটওয়ার্ক অচল করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রুশ বার্তা সংস্থা তাস ফার্সের প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, সাইবার হামলার কারণে ইসরায়েল রেলওয়েজ–এর কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন দেখা দিয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছু রেলস্টেশনকে ঝুঁকিপূর্ণ বলে সতর্কতা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
অন্যদিকে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিও উত্তপ্ত হয়ে উঠেছে। বুধবার (১১ মার্চ) গভীর রাতে পারস্য উপসাগর এলাকায় ইরাক উপকূলের কাছে দুটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজ দুটিতে আগুন ধরে যায়। এ তথ্য জানিয়েছে UK Maritime Trade Operations।
হামলার পর উভয় জাহাজের ক্রুদের উদ্ধার করা হয়। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, মোট ৩৮ জন নাবিককে উদ্ধার করা হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর দেশটির বন্দর কর্তৃপক্ষ সাময়িকভাবে তেল টার্মিনালের কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে একই দিনে সংযুক্ত আরব আমিরাত উপকূলের কাছে হরমুজ প্রণালি অঞ্চলে একটি কনটেইনার জাহাজেও অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে। এতে জাহাজে আগুন লাগলেও সব নাবিক নিরাপদ আছেন বলে জানিয়েছে ইউকেএমটিও।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এসব ঘটনার কারণে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে।
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10