স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:৪৮ এএম

অনলাইন সংস্করণ

#

পারমাণবিক আলোচনার মাঝেই হরমুজ প্রণালী সাময়িক বন্ধের ঘোষণা ইরানের

 যু ক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন দফার আলোচনা চলাকালে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, নিরাপত্তা পরিস্থিতি ও চলমান সামরিক মহড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী দিয়ে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহন হয়।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ কেবল নিরাপত্তা ইস্যু নয়; বরং এটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে কৌশলগত বার্তাও হতে পারে। কারণ, একই সময়ে অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার হয়েছে এবং আলোচনায় অগ্রগতি না হলে কঠোর পদক্ষেপের হুমকিও দেওয়া হয়েছে।

  • মধ্যপ্রাচ্য বিশ্লেষকরা বলছেন, পারস্য উপসাগরে নিজেদের প্রভাব ও নিয়ন্ত্রণের অবস্থান তুলে ধরতেই তেহরানের এই সিদ্ধান্ত।  
  • §  


এসবিএন