স্বাধীনবাংলা রির্পোটঃ স্বাধীনবাংলা রির্পোটঃ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:০৫ এএম

অনলাইন সংস্করণ

#

পানি দেউলিয়াত্বের যুগে বিশ্ব, ভয়াবহ সংকটের সতর্কবার্তা জাতিসংঘের

বিশ্ব আর সাময়িক পানিসংকটে নেই—মানবজাতি এখন সরাসরি ‘পানি দেউলিয়াত্বের’ যুগে প্রবেশ করেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির সর্বশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃতি যতটা পানি পুনর্নবীকরণ করতে পারে, মানুষ তার চেয়ে অনেক বেশি পানি ব্যবহার করছে।

জাতিসংঘ জানায়, ১৯৯০-এর দশক থেকে বিশ্বের অর্ধেকের বেশি বড় হ্রদের পানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। পাশাপাশি গত ৫০ বছরে ধ্বংস হয়েছে প্রায় ৪১ কোটি হেক্টর জলাভূমি। এর প্রভাব সরাসরি পড়ছে কোটি কোটি মানুষের জীবনে, যারা নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বের প্রধান ভূগর্ভস্থ জলাধারগুলোর অধিকাংশেই দীর্ঘমেয়াদি পানির স্তর হ্রাস পাচ্ছে। বর্তমানে প্রতিবছর অন্তত এক মাসের জন্য প্রায় ৪০০ কোটি মানুষ তীব্র পানিসংকটে ভোগে এবং বিশ্বের তিন-চতুর্থাংশ মানুষ পানি-অনিরাপদ অঞ্চলে বসবাস করছে। জাতিসংঘ বিশ্ববিদ্যালয়ের পানি ও পরিবেশ ইনস্টিটিউটের পরিচালক কাবেহ মাদানি বলেন, পানিদেউলিয়াত্ব মানে আয় ও ব্যয়ের ভারসাম্য হারানোর মতো একটি ব্যর্থ অবস্থা। তিনি সতর্ক করে বলেন, পানি ব্যবস্থাপনায় টেকসই পরিবর্তন না আনলে ভবিষ্যৎ প্রজন্ম অস্তিত্বগত ঝুঁকিতে পড়বে।


এসবিএন