প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬ , ১১:২৩ এএম
অনলাইন সংস্করণ
ইরান
এর আকাশসীমায় ভূপাতিত একটি মার্কিন যুদ্ধবিমানের এক ক্রু এখনও
নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে রাতের আঁধারে যুক্তরাষ্ট্র এর বিশেষ বাহিনী
অভিযান চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে, যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
বিমানটি
বিধ্বস্ত হওয়ার পর দ্রুত উদ্ধার
অভিযান শুরু করা হয় এবং এক
ক্রুকে নিরাপদে ফিরিয়ে আনা সম্ভব হয়। তবে অপর সদস্যের অবস্থান অজানা থাকায় অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই পাইলটকে খুঁজতে
বিভিন্ন পক্ষ সক্রিয় রয়েছে।
এদিকে
সংঘাতের মধ্যে আরও একটি মার্কিন যুদ্ধবিমান দুর্ঘটনায় পড়লেও তার পাইলটকে উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন ডোনাল্ড ট্রাম্প, তবে নিখোঁজ সদস্যের নিরাপদ প্রত্যাবর্তনের আশাবাদ ব্যক্ত করেছেন।
চলমান
উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন
করে উদ্বেগ বাড়িয়েছে এবং অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এসবিএন
/ এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10