স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনবাংলা, আন্তর্জাতিক ডেস্ক :

প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬ , ০৪:০৭ পিএম

অনলাইন সংস্করণ

#

নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের ইঙ্গিত ট্রাম্পের

ইরানকে ঘিরে চলমান সংঘাতের দশম দিনে যুদ্ধ পরিস্থিতি নিয়ে নতুন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধ বন্ধ বা পরবর্তী পদক্ষেপের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, সংঘাতের ভবিষ্যৎ নির্ধারণে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। তার ভাষায়, সঠিক সময় এলে পরিস্থিতি বিবেচনা করে যৌথ সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের পদক্ষেপ না থাকলে ইরান ইসরায়েলের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারত। তাই পরিস্থিতি সামাল দিতে দুই দেশ একসঙ্গে কাজ করছে।

এদিকে ইরানে নেতৃত্ব পরিবর্তনের খবরে সরাসরি মন্তব্য করতে চাননি ট্রাম্প। দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে মোজতবা খামেনি নির্বাচিত হওয়ার বিষয়ে তিনি শুধু বলেন, ভবিষ্যতে কী ঘটে তা দেখার বিষয়। এর আগে রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষণা দেওয়া হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর ছেলে মোজতবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।


এসবিএন