প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:৫৩ এএম
অনলাইন সংস্করণ
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা United States Geological Survey (ইউএসজিএস) জানায়, রোববার স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার এ কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের কেন্দ্র ছিল সাবাহর রাজধানী Kota Kinabalu থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। কম্পনের গভীরতা ছিল প্রায় ৬১৯ কিলোমিটার, যা তুলনামূলকভাবে অনেক গভীর। এ কারণে সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র।
তবে মালয়েশিয়ার আবহাওয়া বিভাগ ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮ বলে উল্লেখ করেছে। সাবাহর পশ্চিম উপকূল ও সারাওয়াকের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10