প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ , ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
পাকিস্তানের বন্দরনগরী করাচিতে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভকে কেন্দ্র করে সহিংস সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (১ মার্চ) ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার প্রতিবাদে বিক্ষোভকারীরা করাচির এম টি খান রোডে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সামনে জড়ো হন। প্রত্যক্ষদর্শীরা জানান, একপর্যায়ে বিক্ষোভকারীরা পাথর নিক্ষেপ করে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালায়। এতে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও রেঞ্জার্স মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবর্ষণের ঘটনা ঘটে এবং এতে ৯ জন নিহত হন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার পর সিন্ধুর স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল হাসান লাঞ্জার করাচির অতিরিক্ত আইজির কাছে বিস্তারিত প্রতিবেদন চেয়েছেন। তিনি সংবেদনশীল স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। করাচির পরিস্থিতি বর্তমানে থমথমে, এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এসবিএন
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10