প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ , ১১:২০ এএম
অনলাইন সংস্করণ
দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া-এ উড্ডয়নের পরপরই একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ।
বিমানটি সেনা সদস্য বহন করছিল এবং দুর্ঘটনাটি পুতুমায়ো অঞ্চলের পেরু সীমান্তসংলগ্ন এলাকায় ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানে থাকা গোলাবারুদে আগুন ধরে বিস্ফোরণের কারণে হতাহতের সংখ্যা বেড়ে যায়। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
এসবিএন/এউরি
1
2
3
4
5
6
7
8
9
10
1
2
3
4
5
6
7
8
9
10